শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কারাগারে ভিডিও কলের সুযোগ পাবেন বন্দিরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখা ও কথা বলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামালপাশা।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।

আইজি প্রিজন বলেন, দেশের কারাগারগুলোকে সংশোধনাগার করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে। আর বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন।

‘সেই সঙ্গে বন্দিদের সঙ্গে করা হবে মানবিক আচরণ। তাদের জন্য ব্যবস্থা করা হবে কঠোর নিরাপত্তার। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এ জন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সেখানে সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও জানান, কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে ওই ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। এ ছাড়া সব বন্দিকে সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন ও প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান আইজি প্রিজন।

এ সময় কমিটির সদস্য ও সাবেক পুলিশের আইজি নূর মোহাম্মদ জানতে চান, কারাগারে এমন কোনো সাফল্য আছে কিনা- যা দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারে? জবাবে মহাপরিচালক জঙ্গি ও মাদকের বিষয়ে কারাগারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তার সফলতা তুলে ধরেন।

সংসদীয় কমিটি এ সময় কারাগারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন এবং কারা অধিদফতর ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের শূন্য জনবল দ্রুত পূরণ সুপারিশ করে। এ ছাড়া কারাগারে ডাক্তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765