বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




অস্ত্র মামলায় পাগলা মিজান ৫ দিনের রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানায় র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে ৫ দিনের পুলিশি রিমান্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মিজানকে মৌলভীবাজার ২নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বলেন, কাউন্সিলর মিজানকে গত রবিবার (২১ অক্টোবর) ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে আনা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাকে শ্রীমঙ্গল থানায় দায়ের করা অস্ত্র মামলায় আদালতে হাজির করা হয়ছিল।

গত ১১ অক্টোবর ভোরে হাবিবুর রহমান মিজানকে শ্রীমঙ্গল পৌর এলাকার গুহ রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর একটি দল আটক করে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকের পরপরই র‌্যাব তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার মোহাম্মদপুর থানায় মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা দায়ের হয়।

পরদিন ১২ অক্টোবর ভোরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল জব্বার বাদী হয়ে মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার পুলিশ (২৪ অক্টোবর) মৌলভীবাজার আদালতে রিমান্ডের আবেদন করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765