শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতলেন শিলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

সেরা দশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ মুকুট জয় করলেন শিরিন আক্তার শিলা।

বুধবার রাত পৌনে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অতিথিরা।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম।

সুন্দরীদের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৪ মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট বিজয়ী শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ ডিসেম্বর সেখানে বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765