রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




মোরেলগঞ্জে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি তুলার গুদাম ও একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সাবরেষ্ট্রি অফিস সংলগ্ন ওই দোকানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও বাগেরহাটের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে মুসা হাওলাদারের ফার্নিচারের দোকান, লেপ-তোষক ব্যবসায়ী কুদ্দুস তালুকদার তুলার গুদাম ও কামাল খলিফার তুলার গুদাম পুড়ে ছাই হয়েছে। এতে ঘর মালিক রেজাউল করিম খানসহ ওই তিন ব্যবসায়ীর কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর মালিককে তিন বান্ডিল টিন ও নয় হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765