বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




সিংহাসনে জাপানের নতুন সম্রাট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
সিংহাসনে জাপানের নতুন সম্রাট

জাপানের নতুন সম্রাট নারুহিতো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

তিনি শপথবাক্য পাঠের সময় বলেছেন, সংবিধান মেনে চলবেন এবং রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিন দুপুরে টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে জাপানের ‘তাকামিকুরা’ সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো।

এর মধ্য দিয়ে তিনি জাপানের ১২৬তম সম্রাট হিসেবে অভিষিক্ত হলেন। অভিষেকের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাদের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করেন তিনি।

বাবা আকিহিতো সিংহাসন ত্যাগের পর নারুহিতো গত ১ মে দায়িত্ব বুঝে নেন। কিন্তু মূল আনুষ্ঠানিকতা বাকি ছিল। তার সিংহাসন অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৭০টি দেশের প্রতিনিধি।

আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। বয়স ও অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করা জাপানের প্রথম সম্রাট তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765