শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সরকারি কর্মচারী গ্রেফতার সংক্রান্ত ধারা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়া সংক্রান্ত সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।

রুলে সরকারি চাকরি আইনের ৪১(১) ধারাটি কেন সংবিধানের ২৬(১),(২), ২৭ ও ৩১ অনুচ্ছেদ পরিপন্থী হবে না তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১ অক্টোবর থেকে সরকারি চাকরি আইন আইনটি কার্যকর হয়। ২০১৮ সালে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়।

আইনের ৪১(১) বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গত ১ অক্টোবর আইনি নোটিশ পাঠায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)। আইনি নোটিশে ফল না পেয়ে ১৪ অক্টোবর এইচআরপিবি রিট করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও তাকে সহায়তা করেন আইনজীবী রিপন বাড়ই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765