শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সৌদিতে ১২ বাংলাদেশি নিহত, খোঁজ নিন ০৫৫৭৪৯৭৮৬২

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। ০৫৫৭৪৯৭৮৬২ নম্বরে ফোন করে স্বজনরা নিহতদের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিতে পারবেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ শাখার প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে যে ৯ বাংলাদেশির নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন- মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনু মিয়া, হাকিম, সাকিব ও ফারুক। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া নিহত বাকি ৩ জনের নামও এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে যায়। দুর্ঘটনায় ৩৬ জন মৃত্যুবরণ করেন। তার মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে, বাসটিতে ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীরা বৈধ কাগজপত্র জমা না দেয়ায় পরিচয় শনাক্ত করতে কিছুটা দেরি হচ্ছে। যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যদি নিখোঁজ থাকে তাদের পরিবারকে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765