বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় ছেলে নিহতের দুই মাস পর আহত বাবার মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

খুলনার তেরখাদায় বংশগত কাইজায় (ঝগড়া) ধারালো অস্ত্রের কোপে নাঈম শেখ নামের এক যুবক নিহত হওয়ার দুই মাস পর একই হামলায় আহত নিহতের বাবা হিরু শেখ (৫৫) মারা গেছেন।

সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, তেরখাদার পহরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ আগষ্ট গভীর রাতে মাটি খুড়ে ঘরে ঢুকে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এসময় তার বাবা হিরু শেখকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা করেন।

এদিকে ২০ আগষ্ট এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে স্থানীয় ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দীন ইসলামকে গ্রেফতার হলে চাঞ্চল্য তৈরি হয়। মামলায় ইউপি চেয়ারম্যান জামিন পাওয়ার ৫ ঘন্টা পর তা নামঞ্জুর হয়। বর্তমানে ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া একাধিক আসামি আদালতে জবানবন্দিতে হত্যাকান্ডে ওই চেয়ারম্যানের জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটি এরই মধ্যে জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তিনবছর পূর্বে স্থানীয় প্রতিবেশিদের সাথে হিরু শেখ ও তার বংশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জখম হয় দু’পক্ষের কয়েকজন। আদালতে সেই মামলা এখনো চলমান রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765