শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ময়মনসিংহে লাল রঙের ‘ল্যাগেজ’ ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে সন্দেহজনক লাল রঙের একটি ল্যাগেজ ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। রহস্য উদঘাটনে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

রবিবার রাত ৮ টা থেকে বোমা সন্দেহে ল্যাগেজটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। আশপাশের মানুষ ও উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গণমাধ্যমকে জানান, লাল রংয়ের ল্যাগেজটি রহস্যজনক। তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন। আসলে বুঝা যাবে ল্যাগেজটিতে কি আছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765