শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
ফাইল ছবি

যুবলীগের আসন্ন সম্মেলনের (কংগ্রেস) প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব।

আজ রোববার গণভবনে যুবলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব। তারাই এখন থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া যুবলীগ করার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765