রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ফের উত্তপ্ত কাশ্মীর, পাকিস্তানের গুলিতে ৯ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

ফের উত্তপ্ত হয়ে ওঠেছে কাশ্মীর পরিস্থিতি। নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত-পাকিস্তান।

রোববার দুই পক্ষের গোলাগুলিতে প্রায় ডজনখানেক প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিপক্ষের গুলিতে উভয়পক্ষই নিজেদের সেনাসহ বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে। খবর ডন, জিয়ো নিউজ ও এনডিটিভির।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে রোববার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধ নিতে রোববার সকালের দিকে হামলা শুরু করে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে তাদের সাতজন এবং ভারতের পক্ষ থেকে তিনজন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

ডন জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে পাকিস্তানের এক সেনাসদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০১৯ সালে একদিনে ভারতীয় বাহিনীর হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানি। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের গুলিতে তাদের এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

আইএসপিআর আরও জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন।

এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের চার ‘সন্ত্রাসী আস্তানা’ গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ভারত।

জি নিউজের খবরে বলা হয়েছে, রোববার ভারতীয় বাহিনীর চালানো এ অভিযানে চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ১০-১৫ বেসামরিক নাগরিককে।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

কাশ্মীর ইস্যুতে দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সতর্ক করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সীমান্তে গোলাগুলিতে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765