শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




জন্মদিনে রণবীরকে বিশেষ উপহার দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

শনিবার দিনভর রণবীর সিংয়ের জন্মদিন পালন করেছেন ভক্তরা। রণবীর নিজে তার আগামী ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ইনস্টাগ্রামে রিটার্ন গিফট হিসেবে।

কিন্তু তার সহধর্মিনী দীপিকা পাড়ুকোন কী করলেন জন্মদিনে সবাই সেই আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন সারাদিন। অবশেষে সামনে এল দীপিকার স্পেশাল উপহার।

ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন রণবীরের ছোটবেলার একটি ছবি, সঙ্গে ভালোবাসা মাখানো নোট। যা দেখে আপ্লুত ভক্তেরা। দেখতে দেখতে সেই ছবি আর ক্যাপশন লাইক পেয়েছে প্রায় দুই লাখ। খবর এনডিটিভির।

রণবীরের দুষ্টু-মিষ্টি সেই ছবির নীচে দীপিকা লিখেছেন, আমার হাবি ভীষণ অনুভূতিপ্রবণ, স্পর্শকাতর, দায়িত্ববান, নম্র, বুদ্ধিমান, মজার, বিশ্বস্ত। একইসঙ্গে ভীষণ ছেলেমানুষ। রণবীর আমার জীবনে সূর্যের আলোর মতোই উজ্জ্বল। রামধনুর মতো রঙিন। তুমি এরকমই থাক সারাজীবন। আমি তোমায় ভীষণ ভালোবাসি।

সঞ্জয় লীলা বনশালির তিনটি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। কবীর খানের আগামী ছবি ‘৮৩’-তে দুজনে অফস্ক্রিন দম্পতি থেকে অনস্ক্রিন দম্পতি হয়েছেন। ১৯৮৩-র বিশ্বকাপের পটভূমিকায় তৈরি ছবিতে রণবীর কপিল দেব নিখাঞ্জ, দীপিকা রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন।

ভক্তদের পাশাপাশি রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ভিকি কৌশল, অদিতি রাও হায়দারি, আয়ুষ্মান খুরানা, ক্যাটরিনা কাইফসহ বলিপাড়ার অনেকেই।।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765