শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনার গৃহিণী গান গেয়ে জিতলেন ২০ লাখ টাকা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

খুলনার গৃহিণী দীপ্তি সরকার গান গেয়ে জিতেছেন ২০ লাখ টাকার পুরস্কার। গৃহিণীদের নিয়ে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সিলন সুপার সিঙ্গার’ তাকে গৃহিণী থেকে এখন গানের তারকা বানিয়ে দিয়েছে।

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাময়ী গৃহিণী থেকে সংগীতশিল্পী খুঁজে বের করার প্রয়াসে ১৫ হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে সাত মাস আগে যাত্রাটা শুরু হয়েছিল। শুক্রবার এনটিভিতে প্রচারিত হয়েছে এর জমকালো গ্র্যান্ড ফিনাল।

অনুষ্ঠানে দীপ্তি সরকার ছাড়াও প্রথম রানারআপ সুমনা রহমানের হাতে এসেছে ১০ লাখ টাকা। যৌথভাবে দ্বিতীয় রানারআপ ফাহমিদা নাসরিন প্রীতি ও শায়নি শিঞ্জন পেয়েছেন ৬ লাখ টাকা। প্রিয়াঙ্কা দাশসহ সেরা ১১তে জায়গা করে নেয়া সাতজনকে ১ লাখ টাকা করে দেয়া হয়েছে।

দীর্ঘ প্রতিযোগিতা শেষে সর্বশেষ সেরা পাঁচ প্রতিযোগী গৃহিণীদের নিয়ে আয়োজিত এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণার পর থেকে যেন ভাষা হারিয়ে ফেলেন দীপ্তি সরকার।

তার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। আপ্লুত হয়ে তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে যেন নতুনভাবে আবিষ্কার করেছি। আমার সাধারণ গৃহিণীর পরিচয়টা বদলে দিল সিলন সুপার সিঙ্গার। আর কখনও গান ছাড়ব না। গান নিয়েই এগিয়ে যাব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765