বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




‘বাস্তবতা মেনে নিতে না পেরে তরুণরা জঙ্গিবাদে জড়াচ্ছে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

জীবনের বাস্তবতা মেনে নিতে না পেরে তরুণরা নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার দুপুরের দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ‘ঢাকা পিস টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মনিরুল ইসলাম বলেন, জীবনের বাস্তবতা মেনে নিতে পারছেন না এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তরুণরাই নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে।

তিনি বলেন, যেসব তরুণের ভেতরে দেশপ্রেম নাই, মানুষের প্রতি দায়িত্ববোধ নাই, যার ভেতরে টলারেন্স নাই, মতাদর্শিক জায়গায় যে খুবই দুর্বল, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে পারছে না, ডিসিশন নিতে পাচ্ছে না এবং শর্টকাট পথ খুঁজছে সে ধরনের পলায়নপর তরুণরাই র‍্যাডিক্যালাইজড হচ্ছে।

নতুন করে কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে কিনা, এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, কেউ কেউ আগে থেকে ছিল। কেউ আবার নতুন করে জড়াচ্ছে। বর্তমানে জঙ্গিবাদের রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত, তারা ইন্টারনেটে লুকরেটিভ (লোভনীয়) প্যাকেজ দিচ্ছে। যাদের ভেতরে অ্যান্টিবডি কম তাদের টার্গেট করে নতুন করে জঙ্গিবাদে জড়ানো হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765