রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




সিরাজগঞ্জের কামারখন্দে শ্রমিককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে আমজাদ মন্ডল (৪২) নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

শনিবার গভীর রাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘুরি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমজাদ মন্ডল ওই গ্রামের মো. ফজেল মন্ডলের ছেলে।

নিহতের ভাগ্নে মো. নাজমুল হাসান জানান, শনিবার গভীর রাতে তার মামাকে কে বা কারা ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, মামার চিৎকার শুনে আমরা গিয়ে দেখি তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765