শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




আবরার হত্যা মামলায় অমিত সাহা আবারও রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত উপ-আইন সম্পাদক অমিত সাহার আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার এক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া এ হত্যা মামলায় হোসেন মোহাম্মদ তোহাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১০ অক্টোবর তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে অমিতের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। অপরদিকে তোহাকে কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি।

৯ অক্টোবর রাজধানীর সবুজবাগ থেকে অমিত এবং গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

৬ অক্টোবর দিবাগত রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765