শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সারার সাহায্যে এগিয়ে এলেন কারিনা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সম্পর্কের নিরিখে তারা সৎ মা- মেয়ে। সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। কিন্তু বর্তমান নবাব গিন্নি কারিনার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সারা নাকি কারিনার বড় ভক্তও।

খাতায় কলমে মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে সারার। কিন্তু ইতোমধ্যেই তিনি বলিউডের হার্টথ্রব হয়ে গেছেন। তিনি যেখানে চিত্র সাংবাদিকদের ক্যামেরাও সেখানে। এক্ষেত্রে অবশ্য কারিনার সঙ্গে তার বিস্তর মিল আছে। কিন্তু একটি বিষয়ে এখনও কারিনার মতো পাকাপোক্ত হতে পারেননি সারা। আর তাই তো প্রায়ই ফ্যাশন পুলিশের কটাক্ষ শুনতে হয় তাকে। আর এখানেই নাকি তার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন কারিনা কাপুর খান।
শোনা যাচ্ছে, সারার ওয়ার্ড্রোবকে ফেসলিফ্ট দিতে এবার এগিয়ে এসেছেন কারিনা নিজেই। ওয়ার্ড্রোব রিঅ্যারেঞ্জ করার পাশাপাশি সারাকে স্টাইলিং নিয়েও গ্রুম করার কথা কারিনার।

কিন্তু কারিনার এই পদক্ষেপ সারা কতটা ভালো মনে মেনে নেবেন, অপেক্ষা এখন সেটা দেখারই। ইন্ডাস্ট্রি সূত্রে অনেকেই জানেন, নিজের মতামত থেকে বিশেষ নড়ানো যায় না সারা আলি খানকে। এক্ষেত্রে তিনি কী করবেন, তা সময়ই বলে দেবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765