বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




খুলনায় সহকারী কর কমিশনারকে গ্রেপ্তার করেছে দুদক

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

 

খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে দূর্নীতির অভিযোগে তাকে বরাখাস্ত করা হয়।

কর কমিশনের অনুমতি নিয়ে বুধবার সাড়ে ৬টার দিকে নগরীর বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানাগেছে, বাগেরহাট কর সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ অভিনব কায়দায় করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় গত ২৭ মে খুলনার কর অঞ্চলের উপ কর-কশিনার খন্দকার মো. তারিফ উদ্দিন বাদী হয়ে খুলনা মহানগর আদালত (খালিশপুর) অঞ্চলে মামলা দায়ের করেন। আদালতের বিচারক তরিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে ১৯ মে মো. মেঝবাহ উদ্দিন আহমেদ মেজবাহ উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে কর অঞ্চল খুলনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765