বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধা অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীনের সভাপত্বি এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক ফাহমীদা পারভীন বানু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান মন্ডল, বিপ্লব দাস, প্রদীপ মন্ডল, নীল রতন রায় প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের মাঝে যথা সময়ে সার,কিটনাশক, বীজ,ট্রাক্টর সরবরাহ করে কৃষি বিভাগে ব্যাপক সফলতা অর্জন করেছে। ফলে দেশের খাদ্য শষ্য চাহিদা মিটিয়ে আজ বিদেশে রপ্তানী করছেন।
পরে অতিথি অতিথিবৃন্দ বিভিন্ন খাদ্যের স্টল পরিদর্শন করেন।
এর আগে অতিথিবৃন্দ জাতীয় ইঁদুর নিধন অভিযানের র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন এবং কৃষকদের মাঝে বিষটোপ বিতরণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765