শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




রক্ত ঢেলে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিনসহ ৩ শিক্ষক অবরুদ্ধ

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

ইটিই বিভাগককে ট্রিপল-ই বিভাগের রুপান্তরের দাবিতে আন্দোলন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা সিঁড়িতে নিজেদের শরীরের রক্ত ঢেলে বিক্ষোভ জানায়। এ সময় প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদসহ তিন শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নেয়।

বিকেল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা ডিনকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই দাবি বাস্তবায়ন করা হলেও পাবনায় সেটা না করে প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। তাই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, প্রায় দেড় মাস ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে ইটিই বিভাগকে ট্রিপল-ই তে রুপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভাগের শিক্ষার্থীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765