শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




লেবু পানি খেলে কি সত্যিই ওজন কমে?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

অনেকেরই ঘুম থেকে উঠে খালি পেটে লেবু পানি খাওয়ার অভ্যাস আছে। কারণ বেশিরভাগেরই ধারণা এ পানি খেলে ওজন নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সত্যিই কি লেবু পানি ওজন কমাতে সহায়তা করে?

বিশেষজ্ঞদের মতে, লেবু পানি সরাসরি ওজন কমায় না। তবে কেউ যদি ক্যালরিযুক্ত অন্যান্য দুগ্ধযুক্ত পানীয় বা ফলের রসের পরিবর্তে এ পানীয় ব্যবহার করেন, তবে ওজন হ্রাস করার ক্ষেত্রে এটি সহায়তা করতে পারে।

ওজন কমানোর জন্য শরীরে আর্দ্রতা বজায় রাখা জরুরি। কারণ তৃষ্ণার্ত থাকলে অনেকে প্রয়োজনীয় ক্যালরির চেয়ে বেশি খাবার গ্রহণ করেন। লেবু পানি শরীরে আদ্রর্তা বজায় রাখতে দারুণ কাজ করে।

জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, লেবুর রসে পাওয়া পলিফেনলস লিভারের ফ্যাট পোড়াতে উদ্বুদ্ধ করতে পারে।

লেবু পানি হালকা মূত্রবর্ধকের মতো কাজ করার কারণে পেটের চর্বি কমাতে সহায়তা করে। তবে যদি দীর্ঘদিন ধরে পেটে মেদ জমা থাকে তাহলে লেবু পানি কাজ নাও করতে পারে।

মনে রাখা দরকার, কোনও পানীয়ই জাদুকরী উপায়ে ওজন কমাতে পারে না। এ জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়াম করা জরুরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765