বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরের পালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছে বখাটে রিফাত ও তার বন্ধুরা। রিফাতকে আটক করতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত বিলাশখান গ্রামের মৃত কবির শিকদারের ছেলে রিফাত সুরভিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সুরভী প্রস্তাবে রাজী না হওয়ায় সোমবার দুপুর ২টার দিকে স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় রিফাত ও তার ৪/৫ বন্ধু মেয়েটির গতিরোধ করে। এসময় রিফাত ছুরি দিয়ে মেয়েটিকে আঘাত করে পালিয়ে যায়। মেয়েটি রাস্তায় ঢলে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করে।
সুরভির বড় বোন মিতু আক্তার জানান, দীর্ঘদিন যাবত বখাটে রিফাত আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওর প্রস্তাবে রাজী না হওয়ায় সুরভিকে খুন করার হুমকি দিয়ে আসছিল রিফাত।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765