বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




৪ শিশুকে একের পর এক ধর্ষণ

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

ঢাকার ধামরাইয়ে এক এক করে চার শিশুকে ধর্ষণের অভিযোগে আফসার উদ্দিন নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভূক্তভোগী ওই শিশুদের বয়স ৬ থেকে ৭ বছরের মধ্যে। সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার গ্রেফতার আফসার উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই দিন রাতেই পাঠানো হয়েছে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ধামরাই পৌর এলাকার আমবাগান মহল্লার ওফাজ উদ্দিনের বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুদের স্বজনের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুদের প্রলোভন দেখিয়ে প্রথমে তার বাসার একটি কক্ষে নিয়ে যান আফসার উদ্দিন। এরপর একে একে চার শিশুকেই ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুরা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তিনি পালিয়ে যান।

প্রথমে শিশুদের অভিভাবকরা লজ্জায় বিষয়টি কাউকে জানাতে চায়নি। পরদিন শুক্রবার স্থানীয় ওয়ারেছ আলী মাতবরের কাছে বিচার চাইলে তিনি অপারগতা জানিয়ে স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে পাঠান। কাউন্সিলর রবিবার ঘটনাটি শোনার পরই ধামরাই থানা পুলিশকে জানান। পরে বিকেলে এক শিশুর অভিভাবক থানায় লিখিত অভিযোগ দিলে এসআই মহিদুল ইসলাম সন্ধ্যায় ধামরাই পৌর এলাকায় অভিযান চালিয়ে আফসারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আফসারকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765