শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




আ’লীগ নেতা ‘পাগলা মিজান’ ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরে মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার র‌্যাব-২ বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব। র‌্যাব সদর দফতর থেকে জানানো হয়, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765