রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




দীর্ঘ অপেক্ষার পর প্রথম রাফায়েল যুদ্ধবিমান বুঝে পেল ভারত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে প্রথম রাফায়েল যুদ্ধবিমান বুঝে পেল ভারত। মঙ্গলবার ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিঅ্যাসল্ট অ্যাভিয়েশন ৩৬টি রাফায়েল বিমানের প্রথমটি হস্তান্তর করে। ভারতের পক্ষ থেকে সেটি গ্রহণ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি তিনদিনের সফরে ফ্রান্সে আছেন।

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত-ফ্রান্স যৌথ আলোচনার পর এই সময়েই ভারত যুদ্ধবিমান রাফায়েল তৈরির দায়িত্ব দেয় ফরাসী সংস্থা ডিঅ্যাসল্ট অ্যাভিয়েশনকে। রাফায়েল যুদ্ধবিমানটি দূরপাল্লায় একই সঙ্গে যুদ্ধাস্ত্র এবং মিসাইল বহনে সক্ষম। চুক্তি অনুযায়ী, ৩৬টি উচ্চ-প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিনতে ভারতকে দিতে হবে ৫৮ হাজার কোটি রুপি।

ওদিকে ডিঅ্যাসল্ট অ্যাভিয়েশনের ওয়ার্কশপে যখন ভারতের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করার প্রস্তুতি চলছে, তখন দেশেও তোড়জোড় চলছে রাফায়েল ব্যবহারের প্রশিক্ষণ। আম্বালা বিমানবাহিনীর ঘাঁটিতে পাইলটদের প্রশিক্ষণ, রাফায়েল ব্যবহারের যথাযথ পরিকাঠামো, হ্যাঙার তৈরির কাজ চলেছে। এসবের জন্য বিমানবাহিনী আলাদাভাবে ৪০০ কোটি টাকা খরচ করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765