শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কুষ্টিয়ায় আবরারের ২য় জানাজা সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালীতে ফাহাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ঢাকা থেকে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।

আবরারের ছোট ভাই ফাইয়াজ জানিয়েছেন, সকাল ১০টায় ৩য় জানাজা শেষে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে আবরার ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওযা হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765