শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুমেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রেখা মল্লিক (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রেখা যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় মোট ১৬ জন রোগী মারা গেলেন।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রেখা শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বলে জানান ওই চিকিৎসক।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত নয় হাজার ১১৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765