শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আজ রবিবার দুপুরে নয়া দিল্লির হোটেল তাজমহলে এই সাক্ষাৎ হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রিয়াংকা গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সাক্ষাতে তারা অতীতের স্মৃতি রোমন্থন করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের প্রতি ভারত সরকার ও তাদের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনীতিতে পদার্পন করায় প্রিয়াংকা গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765