বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মার্কিন সংসদ সদস্য হয়েও কাজ করেন রেস্টুরেন্টে!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

বিশ্বের একটি উন্নত দেশের পার্লামেন্টের সদস্য হয়েও রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করা থেকে থালা-বাসন ধোয়াসহ যাবতীয় কাজ করেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ। অনেক আগে থেকেই রেস্টুরেন্টে কাজ করতেন জীবিকা অর্জনের জন্য। মার্কিন কংগ্রেসওম্যান নির্বাচত হওয়ার পরও সেই কাজ ছাড়েননি তিনি। খবর নিউইয়র্ক টাইমস’র।

২৯ বছর বয়সী আলেক্সান্দ্রিয়া বলেন, ‘আমি জানুয়ারিতে কংগ্রেসে যোগ দেয়ার পর ওয়াশিংটন ডিসিতে চলে যাই। কিন্তু এখন আবার নিউইয়র্কে এসে কাজে যোগ দিয়েছি। এখানে আমাকে প্রতি ঘণ্টা কাজের জন্য মাত্র ২ ডলার দেয়া হয়। আমি চাই আমার মতো নিম্ন আয়ের মানুষ কতটা কষ্ট করে জীবন-যাপন করে তার প্রতি সবার মনোযোগ আকর্ষণ হোক।’
প্রসঙ্গত, আলেক্সান্দ্রিয়া মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি। গত নভেম্বরে তিনি আমেরিকার ১২৯তম কংগ্রেসের নির্বাচিত সদস্য হন।

গত নভেম্বরে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে টাকার অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না জানিয়ে আলোচনায় এসেছিলেন ওকাসিও। সংসদের বেতন না পাওয়া পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার মতো সামর্থ ছিলো না তার। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করা এ মার্কিন নারী আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আলেক্সান্দ্রিয়ার বাবা ২০০৮ সালে ৪৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি পরিবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন। এক সময় তাকে প্রায়ই দিনে ১৮ ঘণ্টা করে কাজ করতে হতো।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765