শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ফেসবুকের পোস্ট সরিয়ে ফেলতে আইন!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

অবৈধ পোস্ট সরিয়ে ফেলার জন্য ফেসবুক কিংবা এ ধরনের অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইটকে নির্দেশ দেওয়া যাবে মর্মে গত বৃহস্পতিবার আইন জারি করেছেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত। শুনানিতে আরো জানানো হয়, ব্যবহারকারীরা সব পোস্ট রিপোর্ট করবে, সে অপেক্ষায় না থেকে বরং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর উচিত নিজ উদ্যোগে অবৈধ পোস্ট খুঁজে তা মুছে ফেলা। এদিকে ফেসবুক বলছে, এই নির্দেশ বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রতিষ্ঠানটি এই শুনানির বিপক্ষে আবেদন করতে পারবে না।

অস্ট্রেলীয় রাজনীতিবিদ ইভা গ্লয়িশনিগ-পিয়েশ্চেক সম্পর্কে ফেসবুকে এক অবমাননাকর পোস্ট নিয়ে এই মামলার সূচনা। অস্ট্রেলিয়ার আদালত থেকে বলা হয়েছে, ঐ পোস্ট তার সুনাম ক্ষুণ্ন করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী ব্যবহারকারীর অবৈধ পোস্ট যতক্ষণ না পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের গোচরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের দায়ী করা যাবে না। আর গোচরে এলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে হবে। শুনানির গুরুত্বপূর্ণ তিনটি দিক হলো—

ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ যদি এমন কোনো পোস্ট খুঁজে পায়, যা ঐ দেশের আদালতের নিয়ম অনুযায়ী অবৈধ, তবে ঐ ওয়েবসাইট বা অ্যাপকে তা সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারবে। কোনো অবৈধ পোস্টের একই বার্তার অন্যান্য পোস্ট সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া যাবে। গোটা বিশ্ব থেকেই সে অবৈধ পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া যাবে, যদি সে দেশের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি থেকে থাকে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765