শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যেখানে প্রিয়াঙ্কা ভয় পান বেশি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

অভিনয়, গান এবং প্রযোজনাতে বেশ সুনাম কুড়িয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগামী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

তবে একটি কাজে ভীষণ ভয় অভিনেত্রীর। আর সেটি হলো ছবি পরিচালনার ক্ষেত্রে। প্রিয়াঙ্কা বলেন, পরিচালকের আসনে বসা অতটা সহজ নয়। এতে অনেক দায়িত্ব থাকে। এই বিষয়ে ভাবলেই মনের মধ্যে একটা ভীতি কাজ করে। কিন্তু যেভাবে প্রযোজনা ব্যবস্থা সামলে চলেছেন ঠিক সেইভাবেই ভবিষ্যতে পরিচালনা করতে পারেন তিনি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ছবি পরিচালনার বিষয়ে সম্প্রতি প্রিয়াঙ্কার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি এমন একটি কাজ যেটা ভাবতে ভয় লাগে এবং চিন্তাও হয়। পরিচালনায় অনেক দায়িত্ব থাকে। কিন্তু যেভাবে অভিনয় থেকে প্রযোজনায় এসেছি, ঠিক তেমনই পরিচালনায় চলে আসব আশা করা যেতে পারে।’ এদিকে, পরিচালক সোনালী বোসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।

তিনি বলেন, ‘সোনালী একজন অসাধারণ পরিচালক। আমার মনে হয় না পরিচালনা শুধু পুরুষরাই করে থাকেন। মহিলারাও করতে পারেন। মহিলা, পুরুষ নির্বিশেষে সবাই এই কাজ করে থাকেন। সোনালীর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বীত। তিনি একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা।’

টরেন্টো ফিল্ম ফেস্টিভেলে সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ প্রশংসা অর্জন করেছে। প্রিয়াঙ্কার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন দেখা যাবে ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। ছবিটি ১৩ অক্টোবর মুক্তি পাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765