বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনা-গোপালগঞ্জসহ ৪ রুটে বাসচলাচল বন্ধ, ভোগান্তি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও বাস মালিককে মারধরের প্রতিবাদে খুলনা থেকে গোপালগঞ্জসহ ৪ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি।

জানা যায়, শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-মাদারীপুর ও টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বাস মালিকরা বলেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা জোরপূর্বক এসব রুটে অবৈধ বাস চলাচলে অনুমতি দিয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মালিকরা। এ ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ঢাকা মেট্রো ব ১১-৩৩৫৬ বাসের মালিক মো. হায়দারকে মারধর করে প্রতিপক্ষরা। এ ঘটনার প্রতিবাদে এই সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাস মালিকরা জানিয়েছেন, এসব রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765