শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চাঁদা চেয়ে থানায় সাংবাদিকের চিঠি, আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

এম এ মহিবুল্লাহ হোসাইন চৌধুরী ‘বিবিসিনিউজ২৪ ডটকম’ নামের একটি অনলাইন পত্রিকার চিফ রিপোর্টার। তার পত্রিকার চতুর্থ বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কক্সবাজারের একটি হোটেলে। এতে অন্তত ২১৫ জন লোকের থাকা খাওয়া ও যাতায়াতসহ প্রায় পাঁচ লাখ ১৭ হাজার টাকা ব্যয় হতে পারে কথিত এই অনলাইন পত্রিকার। আর টাকার সংস্থান করতেই চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় চাঁদা চেয়ে চিঠি পাঠিয়েছেন।

থানা পুলিশের কাছ থেকে চাঁদা চেয়ে চিঠি পাঠানো এই মহিবুল্লাহকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। কথিত এই অনলাইন পত্রিকার কার্যালয় পাহাড়তলী থানার অলংকার মোড়ের হানিমুন টাওয়ারে।

হাবিবুল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য টাকা চেয়ে থানায় চিঠি পাঠিয়েছেন এই সাংবাদিক। অতীতে কোনো সাংবাদিক থানায় চিঠি দিয়েছেন বলে আমার জানা নেই। প্যাডে সম্ভাব্য ব্যয় বিবরণী দিয়ে আর্থিক সাহায্য চাওয়া চাঁদাবাজির পর্যায়ে পড়ে। এই কারণে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765