সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী নয়ন (১৭) আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে চাঁদপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে ৪ মাস আগে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করে নয়ন। বিয়ের পর থেকেই তাদের দু’জনের বাগবিতণ্ডা চলে আসছিল। এরই এক পর্যায়ে রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেসময় নয়ন বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765