শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ষষ্ঠ শ্রেণির শিক্ষাও অবৈতনিক হচ্ছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

এবার ষষ্ঠ শ্রেণির লেখাপড়াও অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির কোনো শিক্ষার্থীকে আর টিউশন ফি দিতে হবে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টিউশন ফি সরকারই পরিশোধ করবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা চিন্তা করা হচ্ছে।

বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে প্রায় ২৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসব শিক্ষার্থী বিনাবেতনে পড়ার সুযোগ পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) জাবেদ আহমেদ গতকাল এ বিষয়ে বলেন, সরকার পর্যায়ক্রমে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করবে। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ শ্রেণির শিক্ষা অবৈতনিক করা হবে। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে (এসইডিপি) এই টিউশন ফি খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।

সূত্র জানিয়েছে, আগামী ৬ অক্টোবর এসইডিপির অধীনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টিউশন ফি সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়ে সভা ডাকা হয়েছে। সেখানে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদেরও ডাকা হয়েছে। কোন পদ্ধতিতে এবং কী ভাবে ষষ্ঠ শ্রেণির টিউশন ফি পরিশোধ করা যায়, সে ব্যাপারে ঐ সভায় করণীয় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে প্রাথমিক স্তর অর্থাত্ পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক। ফলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে টিউশন ফি দিতে হয় না। প্রাথমিক স্তরের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হওয়ায় এই স্তরের শিক্ষা অবৈতনিক করার ক্ষেত্রে ততটা সমস্যা হচ্ছে না। তবে ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রে বাস্তবায়নে নানামুখী কৌশল গ্রহণ করতে হবে বলে মনে করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765