রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




চীনকে কাঁপিয়ে দিয়ে সীমান্তে ভারতীয় সেনার যুদ্ধ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

চীনের জাতীয় দিবসে মঙ্গলবার বেজিংয়ে রেড আর্মির শক্তি প্রদর্শন করে। ঠিক তার পরদিন বেজিংকে চ্যালেঞ্জ জানিয়ে চীন সীমান্তে যুদ্ধ মহড়া দিল ভারতীয় সেনাবাহিনী। বুধবার অরুণাচল প্রদেশে চীন সীমান্তের কাছে প্রত্যন্ত দুর্গম এলাকার ঘাঁটিতে ভারতীয় সেনাও তার শক্তি দেখায়। ভারতীয় সেনা এই মহড়ার নাম গিয়েছে ‘হিম বিজয়’। স্বাভাবিকভাবে ভারতীয় সেনার ‘হিম বিজয়’ মহড়ায় নড়েচড়ে বসেছে চীনের রেড আর্মি।

মঙ্গলবার চীনের জাতীয় দিবস ছিল। ৭০ বছর আগে এই দিনেই চীনে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। এদিন বিশ্ববাসীকে নিজেদের ক্ষমতা জাহির করতে বেজিংয়ের রাজপথে সেনা কুজকাওয়াজে নামানো হয়েছিল। এই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গলা চড়িয়ে বলেছিলেন, চীনকে কেউ থামাতে পারবে না। চীনের সামরিক ক্ষমতা আর বিশ্বকে নিয়মিত চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ অনুশীলনে ১৭ কর্পসের ৫০০০ সেনা, লাইট আর্টিলরি, এয়ার ডিফেন্স ইউনিট, যুদ্ধ ট্যাঙ্ক এবং সিগন্যাল উপকরণ যোগ দিয়েছিল। সেনাবাহিনীর এই যুদ্ধ মহড়ায় বিমানবাহিনীর সি-১৭, গ্লোবামাস্টার-৩, সি-১৩০ জে সুপার হারকিউলিস এবং এএন-৩১ এয়ারক্র্যাফট যোগ দিয়েছিল। আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য সেনা হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765