শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জামিন আমার হক, কোনো রকমের অপরাধ করিনি: খালেদা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জামিন আমার হক। কোনো রকমের কোনো অপরাধ আমি করিনি।

বুধবার বিকালে দলের নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে এ কথা বলেন খালেদা জিয়া।
এর আগে বিকাল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান রুমিন ফারহানাসহ বিএনপির চার এমপি।

অপর এমপিরা হলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনে জিএম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই চার এমপি। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেছেন তারা।

যেখানে পরিবারের সদস্যরা দেখা করতে বিলম্ব হচ্ছে যেখানে আপনারা সাক্ষাৎ পাচ্ছেন, সরকার আপনাদের পাঠাল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একদমই না।

প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সরাসরি প্যারোলের বিষয়ে ম্যাডামকে বলেছিলাম। ম্যাডাম আমাকে বলেছেন যে, জামিন আমার হক। দেশের আইন অনুযায়ী আমি এখনই জামিন লাভের যোগ্য। কোনো রকমের কোনো অপরাধ আমি করিনি। সুতরাং এখানে প্যারোলের প্রশ্ন কেন আসবে? প্যারোলের কোনো প্রশ্নই আমাদের তরফ থেকে তোলা হয়নি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি, আমার আইনের ওপর যে অভিজ্ঞতা এই ধরনের মামলায় এডমিশনে বেইল হয়ে যায়। সেখানে এরকম শারীরিক অবস্থায় ১৮ মাস ধরে উনি (খালেদা জিয়া) কারাগারে বন্দি আছেন। আমি স্পষ্টভাষায় বলতে চাই, উনাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তার এই শারীরিক অবস্থার জন্য সরকার দায়ী। তার কোনো রকমের কোনো সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তার অবস্থার যেটা অবনতি হয়েছে তার জন্য সম্পূর্ণরুপে সরকার দায়ী।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত দেড় বছর ধরে কারাগারে রয়েছেন। গত ১ এপ্রিল তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765