বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




লালমনিরহাটে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

লালমনিরহাট সরকারী কলেজের আয়োজনে কলেজে সংগীত চর্চামূলক সংগঠন ‘চতুরঙ্গ’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুহ: সুজন শাহ-ই-ফজলুল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কবি ফেরদৌসী বেগম বিউটি।

‘চতুরঙ্গ’ এর সভাপতি কলেজ ছাত্র শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক শাহাদত হোসেন, ‘চতুরঙ্গ’ এর উপদেষ্টা ও কলেজের প্রভাষক উম্মে তাজ-এ- জান্নাত, সংগীত শিল্পী তাজুল চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে বিশিষ্ট সংগীত শিল্পী ও গীতিকার গুণীজন মোয়াজ্জেম হোসেন চৌধুরী তাজুলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ‘চতুরঙ্গ’ এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765