শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনায় চাঁদাবাজির অভিযোগে ৭ পুলিশ সাময়িক বরখাস্ত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

চাঁদাবাজির অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ৪ কর্মকর্তা ও ৩ কনস্টেবলসহ ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- এস আই লুৎফর রহমান, এএসআই কে এম হাসানুজ্জামান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম। ৩ জন কনস্টেবল হলেন মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অফিসিয়ালি তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিস্তারিত জানানো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765