বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




পদ্মার চরাঞ্চল থেকে লোকজন সরিয়ে নিতে বলা হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

উজানের ঢলে পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ অবস্থায় রাজশাহীর পদ্মার চরাঞ্চল থেকে লোকজন সরিয়ে নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয় বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।
সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে প্রতিমন্ত্রী জানান, রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছি বন্যা পরিস্থিতির অবনতি হলে (প্রয়োজন হলে) গোদাগাড়ী ও পবাসহ সব চরাঞ্চলের লোকজন সরিয়ে মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য।

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল বর্ষণে প্লাবনের সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ভারত সরকার। যার ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যাটাসে আরও লিখেছেন, ঢাকায় কথা বলে প্রথম দফায় কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। একটু আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। আমি রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছি গোদাগাড়ী ও পবাসহ সব চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হলে (প্রয়োজন হলে) মানুষ সরিয়ে মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত বাড়তি বরাদ্দ দেয়া হচ্ছে। স্থানীয় উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765