শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান : প্রধানমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান। তিনি বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না।

নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধুর খুনীকে ফেরত আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় পাবে না বলে তিনি জানান।

দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765