বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




ডেঙ্গু থেকে মুক্তি পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়রের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯
নগর ভবনে মূল ফটকের সামনে বক্তব্য দিচ্ছেন মেয়র সাঈদ খোকন-নতুনবার্তা

এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার নগর ভবনে মূল ফটকের সামনে মসজিদের ইমামদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে এ পরামর্শ দেন মেয়র।

তিনি বলেন, আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। একটু সচেতন হলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারি। ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করতে পারবো।

ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। এ শহর যেন দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। জুমার নামাজে খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করতেও ইমামদের পরামর্শ মেয়র।

তিনি বলেন, ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি কর্পোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

ডিএসসিসির মেয়র বলেন, এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। এখন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।

কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, পশু নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হবে। ব্লিচিং পাউডার কাউন্সিলরদের অফিসে পাঠানো হবে। আপনার সংগ্রহ করবেন। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করতে চাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765