শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে ড. মশিউর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

ড. মশিউর রহমান বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765