বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৩ ফরম্যাটেই অধিনায়কত্ব হারালেন সরফরাজ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব হারালেন সরফরাজ আহমেদ। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাক ব্রিগেড। এর পরই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। তবু ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে নেতৃত্বে থাকেন তিনি। তবে সমালোচনা কাটিয়ে উঠতে পারেনি।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে যায়। দীর্ঘ ১০ বছর পর দেশটিতে ফিরেছে মূলধারার ক্রিকেট। চলতি মাসে সেখানে সফরে যায় লংকান দ্বিতীয় সারির দল।

সিরিজটি দুর্দান্তভাবে শুরু করে পাকিস্তান। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করেন স্বাগতিকরা। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আনকোরা লংকা দলের বিপক্ষে ধবলধোলাই হয় মেন ইন গ্রিনরা।

ফলে সরফরাজের ওপর চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত অধিনায়কত্ব খুইয়ে মাশুল গুনতে হলো তাকে। এসময়ে তার ফিটনেস নিয়েও তুমুল সমালোচনা হয়।ব্যাট হাতে ছিলেন একেবারে নিষ্প্রভ।

সরফরাজের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বর দল হয় তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765