বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




২৬ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফারিয়ার কলকাতার ছবি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ঢাকাই চলচ্চিত্রের নতুন ক্রেজদের একজন নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে দর্শকদের মন জয় করে এখন রূপালি পর্দার দর্শকদের হৃদয়েও ঠাঁই করে নিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, তার জনপ্রিয়তার ব্যাপ্তি ওপার বাংলাতেও। ঢাকাই চলচ্চিত্রের এই স্মার্ট কন্যা এখন দাপিয়ে বেড়াচ্ছেন টালিগঞ্জেও।

নুসরাত ফারিয়া সম্প্রতি হাজির হয়েছেন কলকাতার একটি নতুন ছবিতে। ২১ জুন ভারতে মুক্তি পায় ছবিটি। বিরসা দাশ গুপ্ত পরিচালিত এই ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।

এদিকে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ফারিয়ার ‘বিবাহ অভিযান’। ইতিমধ্যেই ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে।

আমদানিকারক তিতাস কথাচিত্র জানিয়েছে, ২৬ জুলাই বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’। বাংলাদেশের হলে পরিবেশনার দায়িত্বে কাজ করবে প্রাইম প্রোডাকশনস।

জানা যায়, বিবাহ অভিযান ছবিতে নুসরাত ফারিয়াকে স্ট্রেট ফরোয়ার্ড একজন মেয়ের চরিত্রে দেখা গেছে। বিরসা দাশ গুপ্তের এই ছবিতে ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অভিনেতা রুদ্রনীল। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে সুরারোপ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765