শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




১১ বছরের শিশু মানব পাচার মামলার আসামী!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

মানবপাচারের অভিযোগে কক্সবাজারে করা এক মামলায় ২২ বছর বয়স দেখিয়ে আসামি করা হয়েছে ১১ বছরের এক শিশুকে। এ বিষয়ে শুনানিশেষে সোমবার হাইকোর্ট আট সপ্তাহের জন্য জামিন দিয়েছেন শিশু আসামিকে। এ সময় আদালত বলেন, ওতো এখনও মানবই হতে পারেনি। তাহলে ও মানবপাচার করবে কিভাবে?

সূত্র জানায়, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার শিশুটিকে জামিন দেন। শিশুটির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জামান আক্তার বুলবুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। গতকাল আদালতে শুনানিকালে শিশুটি ও তার মা উপস্থিত ছিলেন।

শিশুটির পক্ষে আইনজীবী বলেন, গতবছর কক্সবাজারের রামু থানায় মানবপাচারের অভিযোগে শিশুটিসহ ৬ জনকে আসামি করে মামলা হয়। মামলার সময় শিশুটির বয়স ছিল ১১ বছর। আর মামলায় ঘটনা দেখানো হয়েছে ২০১৪ সালের। তাহলে ওইসময় শিশুটির বয়স ছিল ৭ বছর। এই শিশু কিভাবে মানবপাচারের সঙ্গে যুক্ত হতে পারে?

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আসামি মাইনর। তার বয়স হয়তো ১২ বছর হতে পারে। আদালত তাকে জামিন দিয়েছেন।’

রামুর হাজি পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম গতবছর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলা করেন। তিনি রামুর চাকমারকুল এলাকার ওই শিশুসহ ৬ জনকে আসামি করেন। অভিযোগে জানান, বিনা খরচে মালয়েশিয়ায় ভালো বেতনে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে নুরুল ইসলামকে ওই বছরের ২১ জুন সাগরে ছোট নৌকার মাধ্যমে জাহাজে তুলে দেয়আ হয়েছিল। কয়েকদিন পর জাহাজ থেকে তাকে থাইল্যান্ডের উপকুলীয় পাহাড়ের জঙ্গলে নামিয়ে দেয়া হয়। সেখানে দালালরা মারধর করে ও পরে মুক্তিপণ দাবি করে। আসামিরা এ সময় দুই লাখ টাকা নেয়। পরবর্তীতে আরও ১ লাখ টাকা নিয়ে তাকে মালয়েশিয়া পাঠানো হয়েছিল। ২০১৭ সালের জুন মাসে তিনি মালয়েশিয়ায় অভিযানকালে আটক হন। এক বছর সেখানে জেল খাটার পর নুরুল ইসলাম দেশে ফিরে মামলা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765