শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




হুমায়ূন আহমেদ স্মরণে টিভিতে নানা আয়োজন

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
'হুমায়ূন সমীপে' নাটকের দৃশ্যে শ্যামল মাওলা ও নাজিয়া হক অর্ষা

বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন চ্যানেল তার স্মরণে আয়োজন করে অনুষ্ঠানমালা। চ্যানেল আইয়ে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক কাহিনী নিয়ে নির্মিত নাটক ‘প্যাকেজ সংবাদ’। শামীমা নাজনীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শমী কায়সার, তারিন, আবদুল কাদের, আতাউর রহমান, ওয়াহিদা মল্লিক জলি, আমীরুল হক চৌধুরী, নাজমা আনোয়ার প্রমুখ। এর পাশাপাশি এনটিভিতে সকাল ৮টায় সরাসরি গানের আয়োজনে অংশ নেবেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ‘শুভ সন্ধ্যা’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এতে অতিথি থাকবেন অভিনেতা মাজনুন মিজান। এ ছাড়াও রাত ১১টায় প্রচার হবে ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দি’। এটি উপস্থাপনায় রয়েছেন ফারাহ শারমিন। বাংলাভিশনে সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে টক শো ‘দিন প্রতিদিন’। এতে অতিথি হিসেবে থাকবেন প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম। তিনি শুধু হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকই ছিলেন না, ছিলেন বন্ধু, ভ্রমণ ও আড্ডার সঙ্গীও। হুমায়ূন আহমেদের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয়সহ নানান গল্প ও স্মৃতিচারণ করেছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই। উপস্থাপনায় সাদিয়া শিমুল। দুপুর ১২টা ৫ মিনিটে থাকছে সঙ্গীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’। এটি উপস্থাপনা করেছেন মেহের আফরোজ শাওন, প্রযোজনায় তারেক আখন্দ। মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘হুমায়ূন সমীপে’। শৌর্য দীপ্ত সূর্যের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, শিল্পী সরকার অপু, আহসান কবির, খলিলুর রহমান কাদেরী, বিভা সরকার প্রমুখ।

সুযশ নামে হুমায়ূন আহমেদের এক ভক্তের নানা কাণ্ডকারখানা এবং এই লেখকের মৃত্যুর পর কীভাবে তার জীবন যাপন পাল্টে গেছে, তা নিয়ে গড়ে উঠেছে এই একক নাটকের কাহিনী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765