শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




স্মৃতিশক্তি বাড়ায় থানকুনি পাতা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

গোটা বিশ্বে ভেষজ সাপ্লিমেন্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। থানকুনি পাতা একটি কার্যকরী ভেষজ। হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে আসছে। ঘরোয়া চিকিৎসায় এখনও অনেকে এটি ব্যবহার করেন। থানকুনি পাতা শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে। থানকুনি পাতা থেকে আরও যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

স্মৃতিশক্তি বাড়ায় : বয়সকালে স্মৃতিশক্তিজনিত সমস্যা দূর করতে থানকুনি পাতা দারুণ কার্যকরী। সাধারণত ডিমেনশিয়া চিকিৎসায় এ ভেষজটি ব্যবহার করা হয়। ২০১৮ সালে করা ‘ব্রেন ও বিহেভিয়ার’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, থানকুনি পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়।

মন ভালো রাখে : থানকুনি পাতা মনের ওপর দারুণ প্রভাব ফেলে। ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত থানকুনি পাতা খেলে মন শান্ত হয়। এটি রাগ নিয়ন্ত্রণেও দারুণ কার্যকরী। এ পাতা গ্রহণের কিছুক্ষণ পর এর প্রতিক্রিয়া শুরু হয়।

ক্ষতস্থান সারায় : থানকুনি পাতা প্রাকৃতিক মলম হিসেবে কাজ করে। কেটে যাওয়া স্থানে এটি লাগালে দ্রুত রক্তপাত বন্ধ হয়। এটি ব্যবহারে সংক্রমণের আশঙ্কাও কমে।

উচ্চ রক্তচাপ কমায় : আয়ুবেদ চিকিৎসায় উচ্চ রক্তচাপ কমাতে থানকুনি পাতা ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এ পাতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও বেশ কার্যকরী।

ঘা সারায় : মুখে বা বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে ঘা হলে থানকুনি পাতার রস খেতে পারেন। এটি এ ধরনের সমস্যা কমাতে সাহায্য করে।

সর্দি-কাশি কমে : থানকুনি পাতার রস খেলে সর্দি-কাশির সমস্যা উপশম হয়৷

আমাশয় সারায় : অনেকেরই আমাশয়ের সমস্যা আছে। এ সমস্যা নিরাময়ে থানকুনি পাতার জুড়ি নেই।

এছাড়া থানকুনি পাতার সঙ্গে কাঁচকলা, পেঁপে দিয়ে পাতলা ঝোল প্রতিদিন খেলে পেট পরিষ্কার হয়। সেই সঙ্গে লিভার বা যকৃতের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। সূত্র : হেলদিইটিং

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765