বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




স্ত্রীকে মডেলিং করতে না দেয়ায় সংসার ভাঙছে সিদ্দিকের

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

স্ত্রী মারিয়ার মিম মডেলিং করতে চেয়েছিলেন, তবে তাকে সম্মতি দেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তাই স্বামীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম। ৮ বছরের সংসারে তাদের ৬ বছরের একটি পুত্রসন্তান আছে। গণমাধ্যমকে অভিনেতা সিদ্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমাদের ছেলেটাকে দেখভাল করবে কে? আমরা যখন বিয়ে করি তখন এরকম কোনো চিন্তার কথা বলেনি। সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে। মিম গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গিয়েছে। এরপর থেকে আমার কাছে ফেরেনি। জানিয়েছে মডেল হতে না দেওয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। এই জেদ ধরলে সংসার ভেঙে যাবে। ছেলেটার কী হবে?

মারিয়া মিম বলেন, অনেক চেষ্টা করেও তার কাছ থেকে মিডিয়াতে কাজের অনুমতি পাইনি। গত জুলাই মাস থেকে পরস্পর আলাদা থাকছি। আট বছরের সংসারের ইতি টেনে সিদ্দিককে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। শিগগির তাকে ডিভোর্স লেটার পাঠাবো।
২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও এখনো সংসার টিকিয়ে রাখার পক্ষে সিদ্দিক। তিনি স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুমি ফিরে এসো। আমাদের এতো ছোট বাচ্চা রয়েছে দুইজন দুইদিকে চলে গেলে বাচ্চাটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765