শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সৌদি পৌঁছালেন ৩৪ হাজার ৭৪৪ হজযাত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪৪ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি ও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে গত ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরব পৌঁছান তাঁরা। হজ অফিস ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনে সৌদি আরব যাবেন। হজ ফ্লাইট শুরু হয় গত ৪ জুলাই। শেষ হবে ৫ আগস্ট। এই সময়ের মধ্যে বাকি হজ যাত্রী সৌদিতে পৌঁছাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ১০ আগস্ট।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, কোনও ধরনের সংকট, জটিলতা ছাড়াই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে চলছে হজ অপারেশন। হজযাত্রীদের যাত্রার আট ঘণ্টা আগে অবশ্যই আশকোনা ক্যাম্পে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করবো।

আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে সব হজ যাত্রীকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765